রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
কেয়ার অব কিডস (Care Of Kids)-এ আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। যদি কোনো কারণে আপনি আমাদের পণ্যের সাইজ বা কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।
রিটার্ন ও এক্সচেঞ্জের শর্তাবলী
- পণ্য ডেলিভারি পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই চেক করে নিন
- কোনো সমস্যা থাকলে পণ্য গ্রহণের ৩ থেকে ৭ দিনের মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে অবহিত করতে হবে
- পণ্য অবশ্যই অব্যবহৃত, অবিকৃত এবং মূল ট্যাগ ও প্যাকেজিংসহ অক্ষত অবস্থায় থাকতে হবে
- ভুল সাইজ অর্ডার করে থাকলে স্টক থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ সুবিধা প্রযোজ্য
রিটার্ন প্রক্রিয়া
- আমাদের গ্রাহক সেবা নম্বরে (+8801723231038 / 01606996940) যোগাযোগ করুন অথবা ফেসবুক পেইজে মেসেজ দিন
- আপনার অর্ডার নম্বর ও রিটার্ন/এক্সচেঞ্জের কারণ জানান
- আমাদের টিম আপনার রিটার্ন যাচাই করে কুরিয়ার বা পিকআপের ব্যবস্থা গ্রহণ করবে
- পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে এক্সচেঞ্জ বা রিফান্ড প্রদান করা হবে
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- ব্যবহার করা বা ধোয়া হয়েছে এমন পণ্য
- ট্যাগ বা মূল প্যাকেজিং ছাড়া পণ্য
- গ্রাহকের অসাবধানতার কারণে ক্ষতিগ্রস্ত পণ্য
- নির্দিষ্ট সময়সীমা (৭ দিন) অতিক্রান্ত হওয়ার পর জানানো হলে